হোম > জাতীয়

আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ

আমার দেশ অনলাইন

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মন্ত্রিত্ব নাকি খুবই লোভনীয় বিষয়। কিন্তু যারা এ কথা বলেন, তাদের জন্য বলি—এটি হয়ত আগের ঘটনা হতে পারে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় নয়, খুবই কঠিন দায়িত্ব। আমি জাহিদ হোসেন মন্ত্রী হওয়ার আগে অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী ছিলাম। মন্ত্রী হওয়ার পরে বরং অর্থনৈতিকভাবে অনেক কষ্টের মধ্যে আছি।

গতকাল বুধবার দুপুরে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে দুস্থ ও অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ১০ জনের মধ্যে অনুদানের চেক এবং ৪০০ জনের মধ্যে চাল বিতরণ করা হয়।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফজরের নামাজের পর সকাল ছয়টা থেকে দৌড় শুরু করতে হয়—কখন প্রস্তুত হবো, কখন অফিসে যাবো, কখন কাজ করবো। রাত দুইটা পর্যন্ত দৌড়ের ওপর থাকতে হয়। কাজেই এটা একটা কঠিন দায়িত্ব, কোনো লোভনীয় বিষয় নয়। মন্ত্রিত্ব এমন কোনো সোনার হরিণও নয়, সোনার বাটিও নয়। কারণ যে কয় টাকা বেতন দেয়, ওই কয় টাকা দিয়ে সংসার চালানো কঠিন। এজন্যই এখন আমি আবার দুই ঘণ্টা করে রোগী দেখা শুরু করেছি। সপ্তাহে তিন দিন দুই ঘণ্টা করে রোগী দেখি, যাতে সংসারটা একটু ভালো চলে।

তিনি আরও বলেন, যারা বিভিন্ন কথা বলেন, তাদের কাছেও প্রশ্ন আছে—২০২৪ সালের আগস্ট মাসের পরে, বা ৩৬শে জুলাইয়ের পরে অনেকের চেহারার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। অনেক দামি কাপড়চোপড় পরেন। তাঁদের কাছেও আমাদের জানার আগ্রহ আছে। আমাদের তো আয়কর ফাইল আছে, আপনাদের ট্যাক্স ফাইলটা কত দিন আগে খুলেছেন, ট্যাক্স ফাইলের কী অবস্থা—সেগুলোও আয়নায় চেহারার মতো জনসমক্ষে উপস্থাপন করবেন।

মন্ত্রী বলেন, আমরা কিন্তু সংসদ নির্বাচনের আগে আমাদের ট্যাক্স ফাইলে স্টেটমেন্ট দিয়েছি। সেটা ওয়েবসাইটে গেলেই মানুষ দেখতে পারে। কাজেই যারা স্বৈরাচারের আমল অথবা অন্তর্বর্তীকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান সরকার, জনাব তারেক রহমানের মন্ত্রিসভা অথবা এই ১০২ দিনের মন্ত্রিত্ব নিয়ে কটাক্ষ করার চেষ্টা করেন, তাঁদের বলব—স্বৈরাচার আর গণতন্ত্র এক নয়। বর্তমান সরকার, মন্ত্রী ও প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত ও দায়িত্বপ্রাপ্ত।

এএস

ভিসা আবেদনকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, মিথ্যা বললে আজীবন নিষেধাজ্ঞা

মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য

ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন

বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

সেপ্টেম্বরে হামলা-হুমকির শিকার ৭০ সংবাদকর্মী

ঢাকায় কাল শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, রাশ টানবে সরকার: চিফ হুইপ

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: বাণিজ্যমন্ত্রী