হোম > জাতীয়

ইউএই প্রতিনিধি দলের ‘বন্ধুত্বের বার্তা’, প্রধান উপদেষ্টার ধন্যবাদ

স্টাফ রিপোর্টার

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফরে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। এ সময় বাংলাদেশি নাগরিকদের ভিসা কার্যক্রম পুনরায় চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ইউএই থেকে বিভিন্ন খাতে আসা বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান তিনি।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএইয়ের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ানের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টান সঙ্গে বৈঠক করে। এ প্রতিনিধিদলে আরও ছিলেন ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলি আল সায়েঘ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রহমান আল হাওয়ি।

বৈঠককালে শেখ নাহায়ান বলেন, আমি আমাদের রাষ্ট্রপতির নির্দেশে একাত্মতা প্রকাশ এবং বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশে এসেছি। সাম্প্রতিক সময়ে আমাদের দুই দেশের মধ্যে যে ঘনিষ্ঠ সংলাপ হয়েছে, তা আমরা অত্যন্ত প্রশংসা করি। বিনিয়োগ থেকে শুরু করে ভিসা—সবক্ষেত্রেই আমরা সহযোগিতা করতে প্রস্তুত।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা আপনাদের এই বন্ধুত্বপূর্ণ অঙ্গীকারকে আন্তরিকভাবে স্বাগত জানাই। শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আমরা উৎসাহিত।

বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামোদি এবং আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করে। এর আগে প্রতিনিধিদলের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তাদের স্বাগত জানান।

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ, সতর্ক থাকার আহ্বান

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার

যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে

আরো ৬ জেলায় চালু ফুয়েল পাস

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই

সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

আবারও হরমুজ পাড়ি দিতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’

সরকারের দুই মাস পূর্তি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ

সংকটাপন্ন রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির ভবিষ্যৎ কী