হোম > জাতীয়

প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই

প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশেপ্রেমে বলিয়ান হয়ে দায়িত্ব পালন করছেন পিজিআর সদস্যরা। তবে একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থকার সুযোগ নেই।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক ও সাইবারসহ বহু চ্যালেঞ্জ মোকাবিলায় সব বাহিনীর প্রস্তুতি থাকা জরুরি। সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না।

তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তবে আধুনিক নিরাপত্তা কৌশল ও প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাহস, সততা ও বিশ্বস্ততা অপরিহার্য। সব বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীদের চেইন অব কমান্ড অবশ্যই মানতে হবে।

সরকারপ্রধান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা এ দেশের মানুষের সঙ্গে তাদের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছে। পিজিআরের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে তাদের দায়িত্ব পালন প্রশংসনীয়।

এমবি

‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভিকটিম বিচার পান: স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের বিচার নিশ্চিত করতে শক্তিশালী আইন ও স্বাধীন তদন্তের দাবি

গুমের তদন্ত পুলিশের হাতে থাকা যৌক্তিক নয়

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সংসদ অভিমুখে পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জে যাচ্ছে ফুলবাড়িয়া টার্মিনাল

ঢাকার যানজট কমাতে চার মাসের অ্যাকশন প্ল্যান

মালয়েশিয়ায় প্রবাসীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা