হোম > জাতীয়

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

স্টাফ রিপোর্টার

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বেড়ে মঙ্গলবার আরো বিস্তৃতি লাভ করেছে। আগের দিন ৯ জেলার ওপর বয়ে গেলেও মঙ্গলবার ১৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইলেও ধীরে ধীরে তা আরো তীব্র হচ্ছে। এতে সারা দেশে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তাপপ্রবাহ ‍বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের লোডশেডিংও বেড়েছে। রাজধানীসহ শহরাঞ্চলে ঘণ্টায় ঘণ্টায় এবং গ্রামাঞ্চলে দিনের বেশির ভাগ সময় লোডশেডিংয়ের কবলে পড়ে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগের দিনের তুলনায় মঙ্গলবার সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। রাজশাহীতে ৩৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিনও এ জেলায় তাপমাত্রা ছিল ৩৮ দশমিক শূন্য ডিগ্রি। তবে আগের দিনের তুলনায় মঙ্গলবার রাজধানীর তাপমাত্রা কিছুটা কমে ৩৫ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা সোমবার ছিল ৩৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় দেশের কোথাও একফোটাও বৃষ্টি হয়নি। এতে তাপমাত্রার পারত আরো তীব্র হচ্ছে।

আজ আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, আগের দিনের চেয়ে তাপমাত্রা তীব্রতা ও বিস্তৃতি বেড়েছে। আগামী দুই-তিন এ ধারা অব্যাহত থাকতে পারে। এতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে। এর আগে গত ৩ এপ্রিল চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরো জানান, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত এ অবস্থা চলার পর বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে তাপমাত্রা কমতে পারে। মে মাসের প্রথমার্ধ পর্যন্ত কমবেশি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের তথ্যমতে, উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামীকাল বুধবারও অব্যাহত থাকতে পারে। আগের দিন সোমবার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। মঙ্গলবার পরিধি বেড়ে রাজশাহী বিভাগের আট জেলা ছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ ১৪ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়।

চলতি মাসে একাধিক দফায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ ও ২৬ এপ্রিলের দিকে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র পর্যায়ে পৌঁছাতে পারে।

তবে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, এবার তাপপ্রবাহ বয়ে গেলেও বিগত ২০২৩ ও ২০২৪ সালের মতো তাপপ্রবাহের সম্ভাবনা নেই। কেননা, এবার তাপপ্রবাহের পাশাপাশি মাঝে মধ্যে বৃষ্টি থাকবে। ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন

যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু