হোম > জাতীয়

বিমান বাহিনী পেনশনারদের জন্য ওয়েব পোর্টাল ‘পেনশনার সল্যুশন’ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

সেনানিবাসস্থ বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী রেকর্ড অফিসে মঙ্গলবার (২০-০৫-২০২৫) অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের জন্য ওয়েব পোর্টাল ‘পেনশনার সল্যুশন’ উদ্বোধন করা হয়।

মঙ্গলবার বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে ওয়েব পোর্টালটি উদ্বোধন করেন।

বিমান বাহিনীর অগ্রগতি ও প্রযুক্তিগত উন্নতির সাথে তাল মিলিয়ে বিমান বাহিনী রেকর্ড অফিস বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের পেনশন পরবর্তী সেবাসমূহ তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ নিজস্ব জনবল দ্বারা ‘পেনশনার সল্যুশন’ নামে একটি ওয়েব পোর্টাল প্রবর্তন করেছে। অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের প্রদত্ত সেবাসমূহ আরও সহজ ও দ্রুত সম্পাদন করাই এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য।

উল্লেখ্য, ওয়েব পোর্টালটিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে লগইন করে অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যগণ দেশে অথবা বিদেশে যেকোন স্থান থেকে স্বশরীরে হাজির না হয়ে পেনশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন। অনলাইনে উল্লিখিত সেবা প্রদানের পাশাপাশি এই ওয়েব পোর্টাল লিখিত এবং ভয়েস মেসেজ গ্রহণ ও প্রদানের মাধ্যমে লাইভ সেবা প্রদানের উপযোগী করে তৈরি করা হয়েছে। এছাড়া ওয়েব পোর্টালটির যথাযথ ব্যবহার সময়, শ্রম এবং অর্থ সাশ্রয়ের পাশাপাশি বিমান বাহিনীর সকল সদস্যদের পেনশনসহ অন্যান্য কার্যসম্পাদানে সহায়ক ভূমিকা পালন করবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, আমন্ত্রিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চাকুরিরত, অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএস

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের