হোম > জাতীয়

বিআরটিএ তুরাগ কার্যালয়ে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্য আটক

স্টাফ রিপোর্টার

ঢাকার তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। সোমবার বিকেল ৩টার দিকে বিআরটিএ তুরাগ, ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আনসার সদস্যদের তৎপরতায় আটক করা হয় দালাল চক্রের তিন সদস্যকে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন গাড়ির নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস ও মালিকানা বদলের কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানে পিসি মো. অপু সারোয়ার, আনসার সদস্য ইদ্রিস আলী ও আনসার সদস্য জুয়েল রানা দায়িত্ব পালন করেন।

আটক ব্যক্তিরা হলেন—ধানমন্ডির জিগাতলার মো. রাকিব আজিজ (৪০), বাড্ডার মো. কামরুল হাসান (২২) এবং ভোলার মো. শাহিন (৩৩)।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব আজিজ ও মো. কামরুল হাসানকে দুই মাস করে এবং মো. শাহিনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

আনসার-ভিডিপিকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হামের উপসর্গে আরো ৬ শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ১২৩১

‘জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই’

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে যুক্ত হলেন তিন আলেম

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে