হোম > জাতীয়

ছেলের খুনি আমার চোখের সামনে, কিন্তু ধরা হচ্ছে না

শহীদ আহনাফের মা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

চোখের সামনে ছেলের খুনি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ করেন শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের মা জারতাজ পারভীন সাফাক।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ওপর থেকে বিশ্বাস ভেঙে গেছে। যে আশা নিয়ে ইন্টারিম সরকার গঠন করা হয়েছিল, সেই আশা পূরণ হয়নি। আমার ছেলের খুনি আমার চোখের সামনে বসবাস করছে। আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ছেলের খুনিকে এখন পর্যন্ত ধরা হচ্ছে না।’

রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এ মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে বিএনপির অন্যান্য শীর্ষ নেতাও উপস্থিত রয়েছেন।

জারতাজ পারভীন বলেন, ‘আমার ছেলেকে ৪ আগস্ট মিরপুর-১০-এ আন্দোলনরত অবস্থায় স্বৈরাচার তার ডান বুকে গুলি করে। তার ডান বুকে গুলি লেগে বাম বুক দিয়ে বের হয়ে যায়। আমার ছেলে বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র ছিল। তার অনেক স্বপ্ন ছিল। সে একজন বড় বিজনেসম্যান হতে চেয়েছিল। তার গিটার বাজানোর খুব শখ ছিল। একজন বড় ব্যান্ড শিল্পী হওয়ার স্বপ্ন ছিল। তার কোনো স্বপ্নই পূরণ হলো না এই স্বৈরাচার খুনি হাসিনার কারণে।’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে আহনাফের মা বলেন, ‘শেখ হাসিনার আমলে আপনারাও তো অনেক অত্যাচারিত হয়েছেন। আপনার মা দীর্ঘ বছর কারাগারে ছিলেন, আপনি দেশে আসতে পারেননি। আজ আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে বলেই আপনি আজ এখানে আছেন। আমি বিশ্বাস করি আপনি এটা মানেন, আপনাদের দলের লোকেরাও মানে। আমি চাই, সেই আশ্বাস দিয়ে আগামী নির্বাচনে আপনারা জয়ী হন ইনশাল্লাহ এবং আমাদের সন্তানদের হত্যার বিচারটুকু করবেন।’

তিনি বলেন, ‘আপনারা আপনাদের দলের লোকদের প্রাধান্য দেন। আমরা কোনো দল করি না—আমরা বিএনপিও না, আমরা জামায়াতও না, আমরা আওয়ামী লীগও না, আমরা কিছুই করি না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। আমরা চাই আপনারা সব শহীদকে এক নজরে দেখেন।’

মৃত প্রবাসীর অনুদানেও ঘুষ, ৩ কর্মী বরখাস্ত

ভ্যাপসা গরম দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া

তাপমাত্রা বাড়ায় হজযাত্রীদের সতর্কতা অবলম্বনের অনুরোধ

রামিসা হত্যা মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ

প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি: স্থানীয় সরকারমন্ত্রী

হেজেমনি মোকাবিলায় গরুসহ ভারতীয় সব পণ্য বয়কট করুন: মাহমুদুর রহমান

রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির

ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে সহযোগিতা জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তাজুল ইসলামের