হোম > জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর দায়িত্ব গ্রহণ

কূটনৈতিক রিপোর্টার

বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তাকে দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।

এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সম্মানে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এর আগে ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন আসাদ আলম সিয়াম। নতুন দায়িত্বে তিনি ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দিতে যাচ্ছেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের দক্ষ কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন ক‌রে‌ছেন। এ ছাড়া জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পাওয়ার আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই অভিজ্ঞ কূটনীতিক কর্মজীবনে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নিকাহ রেজিস্ট্রারদের অধিকার নিশ্চিত করতে ৫ দফা দাবি

মালয়েশিয়ায় বিনা খরচে চাকরির সুযোগ, লটারিতে প্রাথমিক তালিকায় ৩০০ জন

জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ৩৪ কর্মকর্তা

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণায় আরো গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

বন্দরে কনটেইনার চুরি ও আর্থিক অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

শুধু প্রত্যাবাসন নয়, মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিক অধিকারও নিশ্চিত করতে হবে