হোম > জাতীয়

ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে আজহারীর স্লোগান

স্টাফ রিপোর্টার

ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী মার্চ ফর গাজার মঞ্চ থেকে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে স্লোগান দিয়েছেন। শনিবার ৩ টার পর সোহরাওয়ার্দী উদ্যানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে তিনি স্লোগান দেন।

এর আগে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ। এছাড়াও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে পৌঁছায়।

র‍্যালির অগ্রভাগে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত বাংলাদেশি কারী আহমাদ ইউসুফ আল-আজহারী, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

ঢাকার বিভিন্ন থানা, ইউনিয়ন, মসজিদ ও মাদ্রাসা থেকে আগত হাজারো মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল ফিলিস্তিন ও কালেমার পতাকা; প্ল্যাকার্ডে লেখা ছিল— “Free Palestine”, “Stop the Genocide”, “Save Gaza”। শ্লোগানে শ্লোগানে গর্জে উঠছিল সোহরাওয়ার্দীর প্রতিটি পথ ও প্রান্তর।

সিলেটের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

প্রধানমন্ত্রী আজ সিলেট যাচ্ছেন

পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের কমিটি গঠিত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাব—সমাজকল্যাণ মন্ত্রী

বুদ্ধ পূর্ণিমায় সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

স্বাস্থ্যের খোঁজ নিতে আমার দেশ সম্পাদকের বাসায় বিরোধীদলীয় নেতা

নিজেকে দেশ গড়ার শ্রমিক হিসেবে নিয়োজিত করতে চাই

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়