হোম > জাতীয়

পরিবেশবান্ধব শপিং ব্যাগের ব্যবহার বাড়ানোর তাগিদ

স্পোর্টস রিপোর্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়াতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও কঠোর করা হবে। শুক্রবার রাজধানীর কারওয়ান কাঁচাবাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে মনিটরিং টিমের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মনিটরিং কমিটির সভাপতি বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উদ্যোগ সফল করতে দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারি এ উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার তাগিদ দেওয়া হয়েছে। সেই সাথে অভিযানে দোকানদার ও ক্রেতাদের চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং মোম প্রলেপযুক্ত ব্রাউন পেপার ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ ঘোষণা কার্যকর করতে গত ৩ নভেম্বর থেকে দেশব্যাপী ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৪১৪টি প্রতিষ্ঠানকে মোট ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

এ সময় বিভিন্ন দোকানে বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ প্রদর্শন করা হয়। অভিযানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার