হোম > জাতীয়

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের জন্য ৬ ট্রিপ বেশি চালাচ্ছে মেট্রোরেল

স্টাফ রিপোর্টার

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। শুক্রবার মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

‘একটি বিশেষ ঘোষণা’ হিসেবে দেওয়া এ পোস্টে বলা হয়, ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিগণ ও সম্মানিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ হতে ইজতেমা চলাকালীন অতিরিক্ত ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা দেওয়া হচ্ছে। সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিগণ ও যাত্রীগণকে মেট্রোরেলের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আজ বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলবে আগামীকাল রোববার পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ

ছাত্রদল জিন্নাহর পক্ষ নিয়েছে, তারা চায় তাকে দায়মুক্তি দিতে: জিএস ফরহাদ

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

৮০ উপজেলায় ইউনিয়ন পরিষদের ভোট ১২ নভেম্বর