হোম > জাতীয়

‘রাষ্ট্র এখনো শিশুদের স্বাস্থ্য, শিক্ষা নিশ্চিত করতে পারেনি’

আতিকুর রহমান নগরী

আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ রাজধানীর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে ইউনিসেফের উদ্যোগে আয়োজিত ‘চাইল্ড রাইটস ম্যানিফেস্টো’ তে রাজনৈতিক দলগুলোর সম্মতি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন । তিনি বলেন, রাষ্ট্র এখনো শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন ও নিরাপদ পানির মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি, এটি অত্যন্ত দুঃখজনক। এসব মৌলিক বিষয়ে আজও আমাদের আলোচনার প্রয়োজন হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এক জায়গায় আমাদের সবার মিল। আমরা সবাই কোনো এক সময় শিশু ছিলাম; ছিল আমাদের দুরন্ত শৈশব। তাই আমি চাই আজকের শিশুরাও যেনো আনন্দময় শৈশব পায়। ইউনিসেফ শৈশবকে আনন্দময় করতে যে ১০ দফা অঙ্গীকার ঘোষণা করেছে, তার সঙ্গে আমি সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং সুন্দর ডাটা বিশ্লেষণের জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো উল্লেখ করেন, শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে হলে অন্ধ আনুগত্যের রাজনীতি থেকে বের হতে হবে। দল, মত, আদর্শ বা নেতার প্রতি অন্ধ সমর্থন কিংবা শুধু মার্কা দেখে ভোট দিলে হবে না। আমরা ভোট দিতে যাওয়ার সময় শিশুদের ভবিষ্যৎকে মাথায় রেখে ভোট দেবো।

অনুষ্ঠানে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আন্তর্জাতিক বিভাগ এর প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, শ্যাডো অ্যাফেয়ার্সের সদস্য ইমরান মাহমুদ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম।

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল

কোনো চাপে নয়, নতুন সরকারকে সুযোগ করে দিতেই পদত্যাগ

দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ

মশক নিয়ন্ত্রণে দিনে ৩ বার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি

দেশে জ্বালানি তেলের মজুত আছে ১৪ দিনের: বিপিসি

দেশে জ্বালানি তেলের মজুত আছে কত দিনের, জানাল বিপিসি

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী