হোম > জাতীয়

ঢাকায় ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব

স্টাফ রিপোর্টার

‘ইউএন হাউস’ (জাতিসংঘ ভবন) উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর গুলশানের এ নতুন ভবনের উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এ সময় উপস্থিত শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ ভবন উদ্বোধন ছাড়াও ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় করেন।

জাতিসংঘ মহাসচিব সফরের তৃতীয়দিন আজ ঢাকায় ব্যস্ততম দিন কাটাচ্ছেন। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গোলটেবিলসহ সারাদিন বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। ইন্টার কন্টিনেন্টালে প্রধান উপদেষ্টার সৌজন্যে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের