হোম > জাতীয়

নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়

সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ।

‘মব জাস্টিস’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার ‘মব জাস্টিস’ কমানোর চেষ্টা করছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ আগস্ট ঘিরে ফুল দেওয়ার বিষয়ে আমাদের নির্দেশনা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

চাকরিবিধি অনুযায়ী কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতে কি এরকম আরও ব্যবস্থা নেবেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা চলমান প্রক্রিয়া। ৬০ কর্মদিবসের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে বরখাস্ত করে দেয়া হয়, এটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে। বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসার ৫ হাজার ৫৫১ জন, কারা ১ হাজার ৫৫৮ জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৪ জন নিয়োগ দেয়া হয়েছে।

এগুলো সব নতুন নিয়োগ। এসব পদের মধ্যে কিছু সৃজিত পদ এবং কিছু শূন্যপদ। পুলিশের এসব নিয়োগ সাব-ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এ ছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে।

সভায় আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি, পুলিশ সংস্কার কমিশন, জুলাই শহীদদের হত্যাকাণ্ড বিষয়ে মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থাসহ আইনশৃঙ্খলা বিষয়ক অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

নগরবাসীর সেবা নিশ্চিতে রাজউক কর্মকর্তাদের টিম হিসেবে কাজ করার নির্দেশ

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম

ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ২৮ হাজার ৩৬৫ সদস্য ও কর্মচারী

‎নদীর সাথে দেশের ভাগ্য জড়িত: পানিসম্পদ মন্ত্রী

জুলাইযোদ্ধা সাব্বিরের মুক্তির দাবিতে জুরাইনে বিক্ষোভ

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

হাম ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু, আক্রান্ত ২১৩২

চোরাই পথের নয়, বৈধ উৎসে কোরবানির পশু কেনার আহ্বান