হোম > জাতীয়

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুলকে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

ড. নাজমুল করিম খান

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবারের (২ সেপ্টেম্বর) মধ্যে দায়িত্ব হস্তান্তর করে তাকে সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ড. নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, রোববার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থাপিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পুনরায় আবেদন করে চাকরি ফিরে পান তিনি। ডিআইজি পদে পদোন্নতি দিয়ে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

৫ দিনের মধ্যে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ২৩৬ নারী ও কন্যাশিশু

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

ঢাকার ৪ বারে অভিযান

বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী

তৃণমূলে প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা সর্বাধিক গুরুত্বপূর্ণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী