হোম > জাতীয়

বকেয়া বেতনের দাবিতে কারওয়ান বাজারে রেললাইন অবরোধ

স্পোর্টস রিপোর্টার

রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলগেটে অবরোধ করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা। ছবি: আমার দেশ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর কারওয়ান বাজার রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকেরা। মঙ্গলবার সকালের দিকে এফডিসি রেলগেটে তারা এই অবরোধ কর্মসূচি পালন করে। এতে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিক্ষোভকারীরা জানান, পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। তাছাড়া বর্তমান দ্রব্যমূল্যের সমন্বয় করে বেতনভাতা বাড়ানোর দাবি রেলের এই অস্থায়ী কর্মচারীদের।

তাদের অভিযোগ, বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপিসহ বারবার কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো সমাধান পাননি৷ পরে ১৭ ডিসেম্বর সকাল থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নেন তারা ৷

এদিকে রেলওয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সকালের দিকে খবর পেয়েছি, রেলের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের ৫ মাসের বেতন বকেয়া বাকি রয়েছে বলে অভিযোগ করেছেন। তাদের বেতনভাতা অতি শিগগিরই পরিশোধ করা হবে বলে রেলওয়ের মহাপরিচালক স্যার (মো. আফজাল হোসেন) জানিয়েছেন ৷

পুলিশের শীর্ষপর্যায়ে বড় রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান

ভূমি কর্মকর্তাদের অফিসে উপস্থিতি নিশ্চিত করবে দৃষ্টি অ্যাপস

ভেজাল ঠেকাতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার

মন্ত্রণালয়ের নজরদারিতে আসছে এসিল্যান্ড-তহশিলদাররা

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত