হোম > জাতীয়

বন্ধ রয়েছে স্মার্টকার্ড ছাপানো

স্টাফ রিপোর্টার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড ছাপানো বন্ধ রয়েছে। ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে স্মার্টকার্ড উৎপাদন বন্ধ হয়েছে। এ অবস্থার সৃষ্টি হয়েছে সফটওয়্যার জটিলতায়।

এ বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। আর স্মার্টকার্ড (আইডিইএ-২) প্রকল্পের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন বিদেশ সফরে।

ফলে এই অচলাবস্থার দূর কবে হবে তা স্পষ্ট করে কেউ বলতে পারছেন না।

২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর নাগরিকদের প্রথমে কাগজে লেমিনেটিং করা কার‌্য সরবরাহ করে ইসি।

তবে ২০১৬ সালে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেওয়ার শুরু করে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা বলছেন, স্মার্টকার্ড দ্বিতীয় প্রকল্প থেকে তিন কোটির মতো কার্ড বিতরণের সিদ্ধান্ত হয়। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রকল্পের টাকায় কেনা যাবে ২ কোটি ৩৬ লাখ ৩৪টি কার্ড। আর বর্তমানে ইসির হাতে ৫০ হাজারের মতো ব্ল্যাংক কার্ড আছে। যেগুলো কারিগরি ত্রুটির কারণে ছাপাতে পারছে না ইসি।

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বৈরাচারের গুলি দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান: প্রধানমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম

রাজধানীতে এক দিনে বৃদ্ধ ও যুবকের লাশ উদ্ধার

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার