হোম > জাতীয়

ঢাকাসহ তিন রেঞ্জে নতুন ডিআইজি, পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল

স্টাফ রিপোর্টার

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে নতুন করে রদবদল করেছে সরকার। এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগসহ মোট ছয়জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়।

উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় এসব পদায়ন কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের অতীব গুরুত্বপূর্ণ প্রশাসন শাখার দায়িত্বে থাকা ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ প্রশাসনের দায়িত্ব পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় সাম্প্রতিক মাসগুলোতে একাধিক দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি ও পদায়ন করেছে।

সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, দায়িত্বের ভারসাম্য নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষেই এসব পরিবর্তন আনা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এএস

তিনদিন ভারী বর্ষণের পূর্বাভাস, সমুদ্র ও নৌবন্দরে সতর্কতা জারি

মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান

সেনাবাহিনীর সঙ্গে প্রথমবার বড় পরিসরে অংশ নিচ্ছেন আনসার-ভিডিপির সদস্যরা

জুনে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১

শাহজালালে ‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালেন ৬১ যাত্রী

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

চলতি অর্থবছরেও ৪৩ পণ্য রপ্তানিতে মিলবে নগদ সহায়তা

নিয়োগ প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান

জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষর করা জার্সি উপহার দিলেন প্রধানমন্ত্রী, সমর্থকদের ভিড়