হোম > জাতীয়

সন্ধ্যায় দেশে ফেরার পর যেখানে নেয়া হবে হাদির লাশ

আতিকুর রহমান নগরী

ছবি : আমার দেশ

আর ঘন্টা দেড়েকের মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবে।

সিঙ্গাপুরে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো হাদির লাশ বিমানে তোলার ছবি আমার দেশের হাতে ইতোমধ্যে পৌঁছেছে। আগামীকাল মানিক মিয়া এভিনিউতে জোহর নামাজের পর জানাজা শেষে হাদিকে দাফন করা হবে।

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছানোর পর ওসমান হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ বেলা আড়াইটার দিকে তাদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে ওসমান হাদির লাশ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছানোর সময় বিক্ষোভকারীদের এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে বিজয়নগর কার্লভার্ট রোডে গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে।

পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ ফেটে পড়ে সারা দেশের মানুষ। রাজধানীর শাহবাগ মোড়সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মিছিল সমাবেশ হয়।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী