হোম > জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমইটি'র শোক

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে অফিসার্স অ্যাসোসিয়েশন, বিএমইটি।

মঙ্গলবার সংগঠনের সভাপতি মো. মাসুদ রানা স্বাক্ষরিত গণমাধ্যমে এ শোক বার্তা পাঠানো হয়।

এসময় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহতকরণ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এছাড়া, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও আপসহীন নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম বাংলাদেশের মানুষকে আজীবন অনুপ্রাণিত করবে।

শোক বার্তায় আরো বলা হয়, বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং দেশপ্রেমিক অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমইটি'র পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি গভীর সমবেদনা রইলো।

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে

শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন

সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পাবে ফ্রি ওয়াই-ফাই সুবিধা

হামে মৃত্যু নিয়ে সংসদে সরব রুমিন, মন্ত্রী বললেন পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে

দুদকে আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের ফের ৪ দিনের রিমান্ডে

পরিবেশ সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর