হোম > জাতীয়

নির্বাচনে প্রশাসন শতভাগ নিরপেক্ষ থাকবে: জনপ্রশাসন সচিব

বিশেষ প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশ, সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের সময় আমরা ইসির অধীনে থাকবো। মাঠ প্রশাসনের সবাই অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি। সেটি নিশ্চিত করার দায়িত্ব নিলাম।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তারা সুযোগ পেলে অত্যন্ত নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন। সে সুযোগ করে দেওয়ার দায়িত্ব সবার। আইনশৃঙ্খলার কোনো সমস্যা আছে বলে মনে করি না। জনগণ চাইলে সুন্দর নির্বাচন সম্ভব।

এহছানুল হক বলেন, আমরা চাইবো নির্বাচনকালীন দায়িত্বে যেসব কর্মকর্তা থাকবেন, তারা যেন সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকেন। উপযুক্ত পরিবেশ ও প্রটেকশন পেলে অফিসাররা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে বিশ্বাস করি।

তিনি আরো বলেন, যদি অফিসাররা নিরপেক্ষ নির্বাচন না করেন, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো দলের পক্ষে কাজ করলে সরিয়ে দেওয়া হবে। কারো দলীয় সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের নির্বাচনের বাইরে রাখা হবে।

জনপ্রশাসন সচিব বলেন, কখনও কোনো দলীয় নির্দেশে কাজ করিনি, ভবিষ্যতেও করবো না। প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত ক্ষমতার ব্যবহার করবেন, নাহলে ব্যবস্থা নেওয়া হবে।

অভূতপূর্ব সূচনায় গণতান্ত্রিক সংসদের নবযাত্রা

রাষ্ট্রপতি সংসদকে অপবিত্র করেছে: জুলাই ঐক্য

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুবার্ষিকী আজ

ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবার মৃত্যু

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস