হোম > জাতীয়

হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে দুই জন এবং হাম সন্দেহে আরও ১৫ জন রয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে মোট মৃত্যু ৩১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

গ্যালারিতে বসে খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

পরিবেশ ও জলবায়ু খাতের বরাদ্দ যথাযথ খাতে বাস্তবায়ন করতে হবে: বাপা

অনিয়মের দায়ে ৯ নৌযানকে জরিমানা

এটা ধোকাবাজির বাজেট: ব্যারিস্টার শাহরিয়ার

ঢাকা উত্তরের ২৭, দক্ষিণের ২৯ খাল অবৈধ দখলমুক্ত করা হবে

সন্ত্রাসী ও মাদক কারবারিদের কঠোর হাতে দমন করবে সরকার: রেল প্রতিমন্ত্রী

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহার বৃদ্ধি করতে হবে: শিক্ষামন্ত্রী

আবারো বাড়ছে হামে মৃত্যু

হামে আরও ৭ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫–১৭ চুক্তি