হোম > জাতীয়

প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞান নয়, দায়িত্ববোধও বাড়ায়

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা

অর্থনৈতিক রিপোর্টার

পুঁজিবাজারে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা বিকাশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা শনিবার দুপুরে আশুলিয়ার ব্র্যাক সিডিএম-এ সমাপ্ত হয়েছে।

‘ওয়ার্কশপ অন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্যরা। সমাপনী অনুষ্ঠানে বক্তারা পুঁজিবাজার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং তথ্যনির্ভর ও নৈতিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, প্রশিক্ষণ শুধু পেশাগত জ্ঞান নয়, দায়িত্ববোধও বাড়াবে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক এম হাসান মাহমুদ , মীর মোশাররফ হোসেন, পরিচালক আবুল কালাম, সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

বক্তারা বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের কাজ গুরুত্বপূর্ণ। বিএসইসি ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখবে, যাতে গণমাধ্যম প্রতিনিধিরা আরও দক্ষতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণমূলক প্রতিবেদন উপস্থাপন করতে পারেন।

কর্মশালার বিভিন্ন অধিবেশনে বিএসইসির কমিশনার, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পুঁজিবাজারের নীতিমালা, তদারকি প্রক্রিয়া, তদন্ত কাঠামো ও আইন প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা