১৫১ সদস্যের নতুন কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রকৌশলী মো. ইশরাক হোসেনকে। তিনি বর্তমান সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে ড. কে এম আই মন্টিকে।
বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
এর আগে ২০২৫ সালের ২৪ নভেম্বর ঘোষিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে গতকাল এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি জাহেদুল হক শামীম, সহসভাপতি মো. জাকির হোসেন, শরীফুল ইসলাম মিলন, কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আবদুল্লাহ আল মামুন, খালিদ মনসুর, সাংগঠনিক সম্পাদক এ বি এম হেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল মাকসুদ (ঢাকা বিভাগ), মো. জুয়েল খান (বরিশাল বিভাগ), অর্থবিষয়ক সম্পাদক মো. গোলাম সারোয়ার, দপ্তর আসাদ পারভেজ, প্রচার দিদারুল আলম দিদার, আন্তর্জাতিক সম্পাদক শরীফ নাগিব, আইন রাফসান জিলানি, শিক্ষা হেদায়েত আলী, সমাজকল্যাণ আনিসুর রহমান বাদশা, কর্মসংস্থান মাজহারুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন মিল্টন বেপারি।
যুববিষয়ক সম্পাদক হয়েছেন হাসান আলী বাপ্পী, তথ্য ও প্রযুক্তি ফয়সাল সালাম, ক্রীড়া আব্দুল কাদের, সাংস্কৃতিক অনুরুন খুকি, মহিলাবিষয়ক সম্পাদক সাবরিনা রিমি, প্রশিক্ষণ আবুল হাশেম, ছাত্রবিষয়ক নাফে মুনাওয়ার, স্বেচ্ছাসেবক বিষয়ক মনিরুজ্জামান শিমু, ধর্মবিষয়ক কাজী মামুন, স্বাস্থ্যবিষয়ক ডা. নাজমুল আলম সরকার, সমবায় ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক মো. জামাল সরকার।
এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিষয়ক সম্পাদক হয়েছেন শহীদুজ্জামান স্বপন, প্রবাসী বিষয়ক আবু সাঈদ মনিরুজ্জামান, কৃষিবিষয়ক আজমের উলমিজ তরফদার, পল্লি উন্নয়ন সম্পাদক মো. শহীদুল ইসলাম, বাণিজ্যবিষয়ক ইউসুফ মিয়া রাজীব, পার্বত্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল রশিদ।
কমিটিতে ১ নম্বর সদস্য করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে।