হোম > জাতীয়

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৩ লাখ ৯ হাজার পোস্টাল ব্যালট

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে পাঠানো মোট ৩ লাখ ৯ হাজার ১১০টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী ভোটারদের জন্য বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেন। ভোট প্রদান করেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোটার। ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট পেপার। এর মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট পেপার এবং রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট পেপার।

অন্যদিকে দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি পোস্টাল ব্যালট। এসব ব্যালট পেপারের মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার তা গ্রহণ করেন। ভোট দিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন। ভোট প্রদান শেষে পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন ভোটার। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।

ইসি জানিয়েছে, দেশের ভেতরে ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাবন্দিদের জন্য এবারও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

উত্তর ও দক্ষিণ সিটির সেই দুই কর্মকর্তাকে বরখাস্তের আদেশ জারি

দেশে ফিরেছেন ১১ হাজার ৬১৩ জন হাজি

‘চুপ্পুই যদি রাষ্ট্রপতি থাকে তাইলে হাসিনা কী দোষ করেছে’

বিদ্যুৎ সাশ্রয়ে আবারো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকান

দেশে এক মাসে হামলা, মামলা ও হুমকির শিকার ৫৫ সংবাদকর্মী

কর্মকর্তাদের সততা-নিষ্ঠার সাথে কাজ করার তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী