হোম > জাতীয়

শাহবাগ ছাড়লেন শিক্ষকরা, রাজপথেই চান সমাধান

স্টাফ রিপোর্টার

শাহবাগ ছেড়েছেন আন্দোলনরত শিক্ষকরা। কিন্তু তারা বলছেন, অতীতেও বিভিন্ন সময় সরকার আশ্বাস দিয়েছে, কিন্তু দাবি পূরণ হয়নি। এবার তারা রাজপথে থেকেই এ সমস্যার সমাধান করে ক্লাসে ফিরতে চান।

বুধবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আমরা শাহবাগ ছেড়ে শহীদ মিনারের দিকে যাচ্ছি। আগামীকাল মার্চ টু যমুনা কর্মসূচি পালন করা হবে।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা বলছেন, দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না থাকায় তারা শাহবাগ অবরোধ করতে বাধ্য হয়েছেন।

শিক্ষকরা বলছেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন না। তাদের দাবি ন্যায্য উল্লেখ করে সরকারকে দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বানও জানিয়েছেন।

এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না; চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না, ১৫০০ টাকা করতে হবে; কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাবো, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের