হোম > জাতীয়

প্রশাসনে বড় রদবদল, একযোগে বদলি ২৭ উপসচিব

স্টাফ রিপোর্টার

প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭ জন উপসচিবকে একযোগে বদলি করেছে সরকার। তাদের অধিকাংশকেই বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক তামিম তালহা ইমামীনকে নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক, স্থানীয় সরকার হিসেবে পদায়ন করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে ঠাকুরগাঁও এবং মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদেরকে ঝিনাইদহে একই পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান চৌধুরীকে সাতক্ষীরা, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলামকে রাজশাহী এবং গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক খালেদ সরকারকে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

বদলির তালিকায় পরিকল্পনা কমিশনের উপসচিব মিজ মাহমুদা সুলতানা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চার্জ অফিসার মিজ সোনিয়া সুলতানা, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক বিপ্লব পাল, চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক পূর্ণেন্দু দেবও রয়েছেন। তাদের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পার্বত্য ও সীমান্তবর্তী কয়েকটি জেলাতেও নতুন করে উপপরিচালক, স্থানীয় সরকার পদে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনাসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে এসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তালিকায় অতিরিক্ত জেলা প্রশাসক, উপপরিচালক, বিশেষ কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত উপসচিব পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৪ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। একই সঙ্গে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

এমএমআর

জুলাই শহীদ-আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনে অগ্রগতি কতটুকু, জানতে চাইলেন তুলি

১১ সংসদীয় আসনের সীমানায় প্রশাসনিক সমন্বয়, ইসির নতুন গেজেট প্রকাশ

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১০৯৭ আক্রান্ত

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলে সরকার কী ব্যবস্থা নিয়েছে, জানালেন মন্ত্রী

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

যেভাবে উত্তরার ফ্ল্যাট থেকে তুলে নেওয়া হয়েছিল সালাহউদ্দিনকে

নৈতিকতা ও সততায় জোর দিলেন সেনাপ্রধান