হোম > জাতীয়

নৌবাহিনীর অভিযানে ৯৯ কোটি টাকার মাছ-জাল জব্দ

ঢাবি সংবাদদাতা

বঙ্গোপসাগরে সরকার ঘোষিত ৫৮ দিনের ‘মৎস্য আহরণ নিষিদ্ধকরণ কার্যক্রম-২০২৫’ শেষ হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ১৬ হাজার ৩২৮ কেজি মাছ, বিপুল পরিমাণ জাল এবং বোটসহ প্রায় ৯৯ কোটি ২১ লাখ টাকার মৎস্যসম্পদ ও উপকরণ জব্দ করা হয়। এ সময় ৫০৫ জেলেকে আটক করা হয়।

গতকাল রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়। এটি বাস্তবায়নে দায়িত্ব পালন করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় নৌবাহিনীর চারটি যুদ্ধজাহাজ এবং উল্লেখযোগ্যসংখ্যক বোট সার্বক্ষণিক টহলে নিয়োজিত ছিল।

দীর্ঘ এ সময়ে বাংলাদেশ নৌবাহিনী ২৭৫টি অপারেশন পরিচালনা করে উল্লিখিত মৎস্যসম্পদ ও উপকরণ জব্দ করে। আটককৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। মাছ ধরার নৌকা ও জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের