হোম > জাতীয়

বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না

সচিবালয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তার ভাষায়, ‘‘পে-স্কেলের বিষয়ে একটা বিভ্রান্তি কাজ করছে। অনেক বছর ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল পে কমিশন করার। সেই পে কমিশন করা হইছে এবং সেটার রিপোর্ট শুধু দেওয়া হইছে। এটা বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয় নাই’’।

‘‘অন্তর্বর্তী সরকার আর মাত্র ১৫ দিন আছে, এখন আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই না। একটা কমিটি গঠন করা হয়েছে পরীক্ষার জন্য। এটি বাস্তবায়ন করার সময়টা কোথায়?’’ বলেন তিনি।

এটি যদি অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন না-ই করে, তাহলে ঘোষণা কেন দিলো? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা লিমিটেড টাইমের সরকার। যাতে পরের সরকার উপকৃত হয়, তাই আমরা এগুলো করে দিয়ে যাচ্ছি।’’

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না