হোম > জাতীয়

অর্থনীতি সচল রাখতে রেমিট্যান্স আয়ের পরিধি বাড়ানো জরুরি: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের লুটপাটের কারণে ভঙ্গুর অর্থনীতি ও ঋণের বিশাল বোঝা উত্তরাধিকার হিসেবে আমরা পেয়েছি। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এদেশকে পুনর্গঠন করতে সরকার সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করতে চায়। ফলে দেশের অর্থনীতি সচল রাখতে রেমিট্যান্স আয়ের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘ইউরোপীয় শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি : মাস্টারপ্ল্যান (২০২৬-২০৩১) উপস্থাপন এবং প্রবাসীদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশে দক্ষ জনশক্তি পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে বর্তমান বিএনপি সরকার সতর্কভাবে কাজ করছে। ফলে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এই লক্ষে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই প্রবাহ বাড়াতে এবং প্রবাসে নতুন শ্রমবাজার সৃষ্টিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৈদেশিক মুদ্রার বিকল্প বাজার হিসেবে দেশের পর্যটন খাতের অপার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি আরো বলেন, যদি কুয়াকাটা বা কক্সবাজারে আন্তর্জাতিক মানের অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করা যায়, তবে বিদেশি পর্যটকরা এখানে ঘুরতে আসবেন। এভাবেই পর্যটন আমাদের জন্য বৈদেশিক মুদ্রা উপার্জনের একটি শক্তিশালী বিকল্প ক্ষেত্র হতে পারে।

বিএনপির সর্ব ইউরোপিয়ান শাখার আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, উপ-পরিচালক মোহাম্মদ আলী মর্তুজা, ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মাদ তাইফুর রহমান ছোটন প্রমুখ।

এএস

প্রশ্ন ফাঁসের বিষয়টি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

টেলিকম সেক্টরে ৪ বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার

হকার পুনর্বাসনে প্রস্তুত হচ্ছে ৬ মাঠ, থাকতে হবে নিবন্ধন

দেশে পাঁচ কোটি মানুষ থাইরয়েড ঝুঁকিতে: ডা. ফরিদ

সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

জঙ্গি হামলার শঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই: সিটিটিসি

বিমানের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে

নিরপেক্ষ সাংবাদিকতা করায় আ.লীগের মতো বিএনপিও প্রতিপক্ষ মনে করছে