হোম > জাতীয়

বিমান বাহিনীর এটিসি টাওয়ার ডিজিটাল সিমুলেটর উদ্বোধন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে উদ্বোধন করা হলো স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেসের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ডিজিটাল সিমুলেটর’। এই সিমুলেটর উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার পথে এক অনন্য অর্জন হিসেবে স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রশংসা করেন এবং নবনির্মিত সিমুলেটরের বিভিন্ন বৈশিষ্ট্য ও সক্ষমতা সম্পর্কে অবহিতপূর্বক সিমুলেটরের লাইভ ডেমনস্ট্রেশন পর্যবেক্ষণ করেন।

এই ডিজিটাল সিমুলেটরটি এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও টাওয়ার অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণের উৎকর্ষতা সাধনের জন্য তৈরি করা হয়েছে, যা বাংলাদেশ বিমান বাহিনীতে দেশীয় প্রযুক্তির বিকাশ, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং কার্যক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য, এয়ার অধিনায়ক বিমান বাহিনী ঘাঁটি বাশার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বিমান বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

ঈমান-আকিদা সুরক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান খতমে নবুওয়ত নেতাদের

হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম

হারামাইন শরিফাইনের নিরাপত্তায় মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি

সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

হেমন্তের শুরুতে উত্তরে হালকা শীতের পরশ

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ