হোম > জাতীয়

ডিজিএফআই ভেঙে ফেলার কোনো পরিকল্পনা নেই: প্রেস সচিব

আতিকুর রহমান নগরী

ডিজিএফআই ভেঙে ফেলার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার এক প্রেস বিজ্ঞতিতে তিনি এ কথা বলেন।

বিজ্ঞতিতে শফিকুল আলম বলেন, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) ভেঙে ফেলার কোনও পরিকল্পনা নেই। "সরকার ট্রান্সবর্ডার এবং বহিরাগত গোয়েন্দা সংস্থার উপর ফোকাস বাড়ানোর জন্য সংস্কারের কথা বিবেচনা করছে।

এছাড়াও প্রেস সচিব জানান,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে বলে সম্প্রতি দাবি করা সোশ্যাল মিডিয়া পোস্টগুলো "সম্পূর্ণ ভিত্তিহীন গুজব"।

তিনি আরো বলেন, তিনি আরো বলেন, "আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে বর্তমানে অতিরিক্ত প্রতিরক্ষা কর্মীদের বিরুদ্ধে পরোয়ানা জারি করার কোনও পরিকল্পনা নেই,"।

শফিকুল আলম জনসাধারণকে এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, একটি ‍গুষ্টি সাধারণ জনগণের মধ্যে এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন "এই বিদ্বেষপূর্ণ গুজবের উদ্দেশ্য হল আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা"।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী