হোম > জাতীয়

গণমাধ্যম সংস্কার কমিশনের আচরণে বিএফইউজে-ডিইউজে'র ক্ষোভ

ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে বৈঠক আয়োজন

ডেস্ক রিপোর্ট

টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো)’র নামে খুনের আসামি ও ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের বৈঠক আয়োজনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার গণমাধ্যমে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিএফইউজে'র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন কর্তৃক আলোচনার জন্য টেলিভিশন মালিকদের প্রতিনিধি হিসেবে যাদেরকে ডাকা হয়েছে, তাদের অধিকাংশই আওয়ামী ফ্যাসিবাদের চিহ্নিত দোসর। এদের মধ্যে একাধিক ব্যক্তি রয়েছেন যাদের খুনের মামলা বিদ্যমান।

নেতারা বলেন, গণমাধ্যম সংস্কারের নামে এসব দোসর খুনের আসামিদের সঙ্গে এ ধরনের বৈঠক আয়োজন শুধু হঠকারিতাই নয়, জাতির সঙ্গে একধরনের নগ্ন তামাশাও বটে। আমরা মনে করি এই উদ্যোগ গণমাধ্যম সংস্কারের পরিবর্তে ফ্যাসিবাদকে পুনর্বাসনের হীন চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমরা এই প্রচেষ্টাকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা দাবি জানান, অবিলম্বে এই বৈঠকের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বৈঠকে যাদেরকে ডাকা হয়েছে তাদের কয়েকজন এরইমধ্যে বিভিন্ন মামলার আসামি হয়ে কারাগারে আছেন। এসব ব্যক্তির সঙ্গে আলোচনার প্রস্তাব গণমাধ্যম সংস্কার কমিশনের পুরো উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করেছে।

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ গণমাধ্যম সংস্কার কমিশনকে জুলাই বিপ্লবের আকাঙ্খাকে ধারণ করে ফ্যাসিবাদের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার নীতি পরিহার এবং গণঅভ্যূত্থানের আকাঙ্খাকে ধারণকারী গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজটি এগিয়ে নেয়ার আহ্বান জানান তারা।

এমএস

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত