হোম > জাতীয়

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের আয়োজিত ‘ম্যানিফেস্টো টক: ইয়ুথ, এনভাইরনমেন্ট অ্যান্ড ক্লাইমেট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা উন্নয়ন চাই, তবে প্রকৃতিকে ধ্বংস করে নয়। জলাশয় ভরাট, পাহাড় কাটা কিংবা বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা চলতে পারে না। প্রকৃতিকে সম্মান জানিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে।’

বায়ুদূষণ মোকাবিলায় সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ সমস্যা মোকাবিলায় সরকার তিনটি বড় উদ্যোগ নিয়েছে- পুরোনো বাস অপসারণ, ইলেকট্রিক যানবাহন চালু এবং ঢাকার চারপাশে নতুন ইটভাটা স্থাপন নিষিদ্ধ।’

পলিথিন বন্ধে নাগরিক ভূমিকার কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘শুধু সরকারের নয়, সবার দায়িত্ব পরিবেশ রক্ষা করা। বাজারে গেলে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন। পরিবেশ রক্ষা গণতান্ত্রিক দায়িত্ব, একার নয়।’

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে তিনটি মডেল প্রকল্প নেওয়ার প্রস্তাব করেন তিনি। উপদেষ্টা বলেন, টেকসই, পচনশীল ও পুনর্ব্যবহারযোগ্য উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্রুত নিষিদ্ধ করতে হবে।

গাছ সংরক্ষণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘রাস্তা সম্প্রসারণের নামে পুরোনো গাছ কাটা চলবে না। গাছ রেখে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। বন বিভাগ ও গণপূর্ত মিলে জাদুঘরের নকশা পরিবর্তনের মাধ্যমে গাছ রক্ষার চেষ্টা করছে- এটাই আশার বার্তা।’

জ্বালানির দাম কমিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি আখতারের

নোয়াখালীবাসী মহাত্মা গান্ধীর ছাগল খায়নি: সংসদে দাবি এমপি সেলিমের

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৫৪০৮ জন

সরকারের কর্মকাণ্ডের কারণে নাগরিকরা আশ্বস্ত হতে পারছে না

ভারতে শাহবাগী ব্লগার সানিউর রহমান ওরফে সত্য সাধু গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

এস আলমের সঙ্গে সমঝোতা হয়েছে কিনা, হাসনাতের প্রশ্নে যা বললেন অর্থমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশে সর্বোচ্চ তাপমাত্রা কবে, কোথায়, কত ছিল?