হোম > জাতীয়

বেনজীরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আবর আমিরাতে পাঠানো হয়েছে। আশা করছি দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।

শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানে পুলিশ সদস্যদের পুরস্কার দেয়া শেষে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ জুন আমরা ইন্টারপোলের মাধ্যমে আমাদের কাছে ইমেইলে জানানো হয়েছে পলাতক সাবেক আইজিপি বেনজীরের গ্রেপ্তারের বিষয়ে। আমরা সঙ্গে সঙ্গে সমস্ত ডকুমেন্ট রেডি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তিন দিনের মধ্যে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ কে মেইল করে পাঠিয়েছি।

সালাহউদ্দিন আহমদ বলেন, মানুষের মধ্যে ধারণা ছিল, পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আজ সেটি ফিরে পেয়েছে। নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছে যে, তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় পাঁচঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। কোন ঘটনার অপরাধীই অধরা নেই।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না। একটা মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এমবি

সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৩৫

শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার

সতর্ক করার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় জামায়াতের শোক

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে হেনস্তায় ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম’-এর ক্ষোভ ও নিন্দা

বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে ‘বেইজিং এগ্রিমেন্ট’ প্রকাশ