হোম > জাতীয়

শাপলার মত গণহত্যা যেন মানুষ আর না দেখে: মাহবুবা হাকিম

স্টাফ রিপোর্টার

১১ দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে শাপলা চত্বরে ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছে, তা যেন দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ না দেখে এটাই আমাদের কামনা। আমাদের সেই সমস্ত শহীদদেরকে এবং তাদের সেই চেতনা, প্রেরণাকে জিইয়ে রাখার জন্য এ সমস্ত আয়োজন আরো অনেক বেশি হওয়া দরকার। আপনাদের এই আয়োজন শাপলাকে জিইয়ে রাখার প্রথম ধাপ আমি মনে করি।

বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত দুই দিনব্যাপী ‘শাপলা শহীদচিত্র’ চিত্রপ্রদর্শনীর সমাপনী দিনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

২০১৩ এর ৫ মে সংগঠিত শাপলা গণহত্যার স্মরণে ‘শাপলা শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম' এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

এর আগে গত মঙ্গলবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মঞ্জুর আহমেদ, জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতা এবং শাপলার শহীদ পরিবার ও আহতরা।

এদিন প্রদর্শনী পরিদর্শন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের প্রমুখ।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত