হোম > জাতীয়

বুদ্ধ পূর্ণিমায় সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

স্টাফ রিপোর্টার

রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্য, সম্প্রীতি ও শান্তির বার্তা প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়াকে সংবর্ধনা জানানো হয়। এ সময় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত অতিথিরা এবং তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ধর্ম মানুষের কল্যাণের জন্যই প্রতিষ্ঠিত। পৃথিবীর সব ধর্মই মানবকল্যাণ, শান্তি ও সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি সকল ধরনের হিংসা, বিদ্বেষ, যুদ্ধ ও সংঘাত পরিহার করে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ করে তোলা সম্ভব। ভেদাভেদ ভুলে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য তুলে ধরা হয়। শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এসআর

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করবে না হুথিরা: ট্রাম্প

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

জনসমর্থন না থাকায় নাশকতা করছে আ.লীগের দোসররা: রেল প্রতিমন্ত্রী

বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন জুলাই যোদ্ধা শফিকুর

গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে নিয়ে যা বলল পুলিশ

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী বিয়ে না করার শর্তে পেনশন পাবেন আজীবন

কমলাপুরে যাত্রীবাহী ট্রেনে আগুন

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

হার্টের রিংয়ে সিন্ডিকেট, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান