হোম > জাতীয়

চিফ হুইপকে ব্ল্যাকমেইল: জামিন পেলেন অভিযুক্ত হাসান নাসিম

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেইল করার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় জামিন পেয়েছেন সাবেক শিবির নেতা ও কন্টেন্ট ক্রিয়েটর এএম হাসান নাসিম।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত জামিনের এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত আটটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার বনলতা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে এ এম হাসান নাসিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শনিবার তাকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রায়হানুর রহমান।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত ওই দিন রিমান্ড আবেদন নামঞ্জুর করে নাসিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। পরবর্তীতে শুনানির তারিখ পিছিয়ে আজ মঙ্গলবার নির্ধারণ করা হয়েছিল। এদিন শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় নাসিমের জামিন আদেশ দেন।

চিফ হুইপকে ব্ল্যাকমেইল করার অভিযোগে ১৮ এপ্রিল (শনিবার) গুলশান থানায় মামলাটি করেন তার একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচয়দানকারী মো. নজরুল ইসলাম। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে বাদী দেখতে পান, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর ইসলাম মনিকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে।

ওই পোস্টে ক্যাপশন দেওয়া হয়েছিল 'সাগর থেকে ৩টা তিমি মাছ নিয়ে এসেছি, ২টা হাঙর আসতেছে ইনশাআল্লাহ, সবার দাওয়াত: চিফ হুইপ'। পরবর্তীতে ওই আইডি থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অজ্ঞাতপরিচয় অভিযুক্ত ব্যক্তিরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিফ হুইপের ব্যক্তিগত নম্বরে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে অনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ব্ল্যাকমেইল করে আসছিলেন। বিষয়টি নিয়ে চিফ হুইপের সঙ্গে আলোচনার পর বাদী গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার