হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে। বুধবার (১৬ জুলাই) দুপুরে শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ বহু ভাবে মারা যায়। কিন্তু আবু সাঈদের মতো এভাবে কেউ মারা যাননি। আবু সাঈদ এর আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে দেশের এক হাজারের বেশি তরুণ আত্মাহুতি দিয়েছে উল্লেখ করে তিনি নিজেকেই প্রশ্ন রেখে বলেন, এতবড় আত্মদানের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়ার সাধ্য কি আমাদের আছে? আসলে নেই, কিন্তু আমরা চেষ্টা করছি।

আসিফ নজরুল বলেন, আবু সাইদ হত্যার জন্য স্পষ্টভাবে যে দু‘জন পুলিশ কনস্টেবল দায়ী ছিল, তারা দু‘জনেই গ্রেপ্তার হয়েছে। তাদের বিচার কাজ শুরু হয়েছে। নিশ্চিত করে বলতে পারি, এই বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। এখানে কারও কোন রকম গাফিলতি নেই। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসনামলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখে যাবেন।

আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। এরপরও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা শেখ হাসিনার আমলের মতো যেনতেন বিচার করতে আসিনি। আমরা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি বিচার করতে চাই।

উপদেষ্টা বলেন, আবু সাঈদের মৃত্যুর ঘটনা ১৬ তারিখে দেখিনি। পরদিন ১৭ জুলাই বিকেলে দেখেছি। যে ছেলে এভাবে মরতে পারে একজন অভিভাবক হিসেবে বসে থাকতে পারিনি। আমার মনে হয়েছিল, আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলী।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান