হোম > জাতীয়

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই

ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই। আলোচনা চলমান রয়েছে। আলোচনা ঘণ্টা বা এক দিনের সিদ্ধান্ত নয়, ১৫ দিন পরও আলোচনা চলবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রে আইএমএফের সদর দপ্তরে দুটি টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্যাংক খাতের সংস্কারে ধীরগতি, নতুন ব্যাংক রেজল্যুশন আইন, রাজস্ব আদায় পরিস্থিতি ভালো না হওয়ায় আইএমএফ পরবর্তী ঋণ ছাড় স্থগিত করেছে। কিছু গণমাধ্যম এমন তথ্য প্রকাশের বিষয়টি ঠিক নয় বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সংস্কার নিয়ে আইএমএফের সাথে আমাদের বিরোধ নেই। কিছু বিষয়ে আইএমএফের সঙ্গে আরো আলোচনার দরকার হবে। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে।

জানা গেছে, আইএমএফ থেকে প্রতিশ্রুত সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় এখনো বাকি ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। এর মধ্যে চলতি অর্থবছরের জুনের মধ্যে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়ের প্রত্যাশা নতুন সরকারের। সংস্থাটির শর্ত বাস্তবায়নে উদাসীনতা ঋণ ছাড়ে বাধা হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এমবি

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী