হোম > জাতীয়

হজ ফ্লাইট সফলভাবে সম্পন্ন করল বাংলাদেশ বিমান

স্টাফ রিপোর্টার

এই বছরের হজ অপারেশনের সফল সমাপ্তি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সর্বশেষ ফিরতি ফ্লাইটের চট্টগ্রাম আগমন এবং হাজীদের জমজম পানি বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে এ বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

হজযাত্রীগণকে সৌদি আরব থেকে বাংলাদেশে সফলভাবে পরিবহন করতে সরকার নির্ধারিত এয়ারলাইন্স হিসেবে বিমান বাংলাদেশ, সৌদিয়া এবং ফ্লাইনাস সম্মিলিতভাবে অংশ নেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অতিরিক্ত হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমানের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী সম্পূর্ণ হজ অপারেশনে নিয়োজিত ছিলেন। হজযাত্রীদের পরিবহনের পাশাপাশি সকল হজযাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিশাল এই কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করে দক্ষতা, পেশাদারিত্ব ও দায়বদ্ধতার প্রমাণ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিশ্রুতিবদ্ধ।

ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য রাখতে ব্যবস্থা নেবে সরকার

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে প্রার্থী হলেন যে ৬ জন

জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক চৌধুরী

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের টাকা ও ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে হরমুজ প্রণালি পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

যাত্রীসেবার মান উন্নয়ন করতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান বিমানমন্ত্রীর

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক

ঈদের ছুটিতেও খোলা থাকছে বিএমইউর বহির্বিভাগ