হোম > জাতীয়

হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯৪। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা, মৌলভীবাজার ও খুলনা জেলায় হামের উপসর্গে একজন করে মারা গেছে।

একই সময়ে সারাদেশে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬৯৬ জন।

এছাড়া, ২৪ ঘণ্টায় এক হাজার ৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৪ হাজার ১৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে হাসপাতালে ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন ভর্তি হয়েছেন।

দারুস সালামে গৃহবধূকে গুলি করেন তারই স্বামী: র‍্যাব

সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের

শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান: প্রধানমন্ত্রী

আমার সন্তান কোথায়—নিখোঁজ শিশুদের খুঁজে পেতে জোরালো পদক্ষেপের দাবি

‘জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামোয় যুক্ত করতে কাজ করছে সরকার’

বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, প্রশ্ন হান্নান মাসউদের

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল আঞ্চলিক প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ জানালেন মন্ত্রী

একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮