হোম > জাতীয়

ইতালি ভিএফএসের প্রবেশ পথে অবস্থান নিয়েছে ভিসাপ্রত্যাশী অনশনকারীরা

বিশেষ প্রতিনিধি

ইতালি ভিএফএস-এর সামনে সকাল থেকে অনশন শুরু করলেও বর্তমানে হাজারো ভিসাপ্রত্যাশী অনশনকারীরা এর প্রবেশ পথে অবস্থান নিয়েছেন। তারা জানান, সংকট নিরসনে আজকের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসলে তারা অনশন ভাঙবেন না।

এর আগে সোমবার সকাল থেকেই কয়েকশ ভুক্তভোগী গুলশান নাফী টাওয়ার ভিএফএস অফিসের সামনে জড়ো হতে শুরু করেন। ভিসা জটিলতা নিরসন ও পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে তারা এই অনশন কর্মসূচি পালন করছেন।

এদিকে, তাদের এই অনশন কর্মসূচিতে বাড়তি নিরাপত্তার জন্য নাফী টাওয়ারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, অনশনকারী ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য ভিএফএস গ্লোবালের ভেতরে অবস্থান করছেন। তারা এখনো বের হননি।

জানা যায়, ২০২৩-২৪ সাল পর্যন্ত ৪০-৫০ হাজার ভিসাপ্রত্যাশী ইতালি ভিএফএস গ্লোবালে আবেদন করে ফাইল জমা দিয়েছেন। বছরের পর বছর পার হলেও পাসপোর্ট কিংবা ফাইল ডেলিভারি না দেওয়ার কারণে এই অনশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বেলাল আহমদ নামে এক ভুক্তভোগী বলেন, ‘৫-৬ জন আবার ২০-২২ লাখ টাকা দিয়েও পারমিট কিনেছেন। এরপর ফাইল জমা এবং প্রসেসিংয়ের জন্য ১৬-২২ হাজার টাকা করে দিয়েছি। এর আগে ইতালি ভিএফএসকে দেড় লাখ টাকা দিয়েছি শিডিউল পাওয়ার জন্য। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না।’

মাসুদ নামে আরেক ভুক্তভোগী বলেন, ‘আমাদেরকে এমনভাবে কেন আটকে রাখা হচ্ছে? আমাদের হ্যাঁ বা না বলে দিন। কিন্তু আটকে রাখার মানে কি?’ তিনি আরো বলেন, ‘ফাইল জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে রেজাল্ট দেয়ার কথা থাকলেও বছর পর বছর তারা আটকে রাখছে।’

সম্রাট হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, ‘আমাদের ৬ সদস্যের প্রতিনিধি দলকে আলোচনার জন্য ভিতরে নেওয়া হয়েছে। আলোচনা যদি ফলপ্রসু হয়, তাহলে আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করবো। না হলে আমরা এখান থেকে সরবো না।’

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত