হোম > জাতীয়

শাহবাগে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার

জুলাই সনদের দাবিতে দুইদিন ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা জুলাই যোদ্ধা সংসদের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে অবরোধ তুলে দিয়েছে জুলাই যোদ্ধাদের অন্য এক গ্রুপ।

শুক্রবার বিকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনরত যোদ্ধারা বলেন, যারা জুলাই সনদ ও ঘোষণা নিয়ে টালবাহানা করছে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। যারা ৭১ ও ২৪ কে আলাদা করে দেখে তারা জাতিকে বিভ্রান্ত করতে চায়। এটা আমাদের প্রাণের দাবি। জুলাই সনদের ঘোষণা পত্র সংবিধানে সংযুক্ত করতে হবে। এই দাবি মেনে নেওয়া না হলে আমাদের জীবন যাবে তবুও রাজপথ ছাড়বো না। জুলাই সনদ পেলে আমরা সাথে সাথে রাস্তা ছেড়ে দিয়ে দেব।

জুলাই যোদ্ধাদের আরেক দল বলেন, জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই ভুয়া যোদ্ধা। তাদের অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। যার ফলে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যারা সব সময় আমাদের পাশে ছিলেন তারা দুর্ভোগের শিকার হোক এটা আমরা চাই না।

উল্লেখ্য, জুলাই সনদের দাবিতে, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে জুলাই যোদ্ধা সংসদের ব্যানারে শাহবাগ অবরোধ করে রাখা হয়। ফলে রাজধানীর শাহবাগ মোড় সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চড়ম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন