হোম > জাতীয়

বদরের ইতিহাস শিক্ষা সিলেবাসভুক্ত করতে হবে

আলোচনা সভায় ড. ঈসা শাহেদী

আমার দেশ অনলাইন

ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, বদর যুদ্ধ ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। ইসলাম বলতে ঈমান নামাজ রোজা হজ জাকাত যেমন বুঝায়, তেমনি বদর উহুদ খন্দক খাইবার প্রভৃতি যুদ্ধও ইসলামের অঙ্গ। এ কারণে কোরআন মজিদে সূরা আনফাল ও আলে ইমরানে দীর্ঘ ৬৫ খানা আয়াতে বদর যুদ্ধের খুঁটিনাটি বিষয় আল্লাহ পাক সবিস্তারে আলোচনা করেছেন। বদর যুদ্ধের এসব ইতিহাস জাতীয় শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে সিলেবাসভুক্ত করার দাবি জানান তিনি।

শনিবার ১৭ রমজান বদর দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর শাখার আমির মাওলানা মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় ও সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

ড. ঈসা শাহেদী বলেন, মুসলিম সমাজ আজ নিস্তেজ নির্জীব, ভয় ও কাপুরুষতায় মুসলিম বিশ্বের নেতারা কাঁপছে। এ দৃশ্য আজ ইরানের উপর আমেরিকা ও ইসরাইলের আগ্রাসী হামলার বেলায় যেমন দেখা যাচ্ছে তেমনি ফিলিস্তিনে ও গাজার মুসলমানদের উপর ইতিহাসের বর্বরতম গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বেলায়ও দেখা গিয়েছিল। কাজেই মুসলমানদের হৃত গৌরব পুনরুদ্ধারই করতে হলে অবশ্যই কোরআন ও হাদিসের যুদ্ধ সম্পর্কিত বর্ণনাগুলো আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান এসেছে তাকওয়াপূর্ণ সমাজ গড়ার উদ্দেশ্য। যারা ইসলামের নামে রাজনীতি করেন তাদের মূল লক্ষ্যও হওয়া চাই তাকওয়ার ভিত্তিতে ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন করা। এ লক্ষ্য অর্জন করতে হলে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে, প্রাইমারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে কোরআন ও হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তাহলেই কোরআন নাজিলের মাস রমজানে আমাদের সিয়াম সাধনা দীর্ঘ মেয়াদি কল্যাণ বয়ে আনবে।

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

নিরাপত্তাবেষ্টিত এলাকায় বারবার আগুন, বাড়ছে উদ্বেগ

বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সীমান্তে বিএসএফের আরও ৮টি পুশইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে