হোম > জাতীয়

পৌনে চার ঘণ্টায় পৌঁছে যাবে ঢাকায়: উপদেষ্টা

পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার

পদ্মাসেতু হয়ে ঢাকা-খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কমলাপুর স্টেশনে এর উদ্বোধন করেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

ফাওজুল কবির খান বলেন, আজ খুলনা থেকে ঢাকায় ট্রেন চালু হলো পদ্মা রেল সংযোগ দিয়ে। পৌনে চার ঘণ্টায় পৌছে যাবে ঢাকায়।

রেল নিয়ে মানুষের অসন্তোষ থাকার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের লোকমোটিভ সংকট আছে, কোচ সংকট আছে, লোকবলের সংকট আছে। রেল সীমিত লোকবল দিয়ে কাজ করছে। তবে কেউ তাদের কথা বলে না। আমি বলবো তারা রেলের আংসান হিরো।

এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে রেলেওয়ের কর্মকর্তা, ইঞ্জিনিয়াররা কাজ করেছেন। সেনাবাহিনীও কাজ করেছেন তাদেরকে  ধন্যবাদ। 

রেলের যে বর্তমান অবস্থা সেখানে আসার কারণ অপরিপক্ক ব্যয় বলে জানিয়ে উপদেষ্টা বলেন, এর আগে যত্রতত্র স্টেশন করা হয়েছে। কোনোকিছু না জেনেই এগুলো করা হয়েছে।

যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, যাত্রীরা আশা করেন রেল তাদের বাড়ির পাশে থামবে। আবার তারা দ্রুততম সময়ে যেতেও চান। স্টেশন বাড়লে ট্রেন থামবে এতে সময় লাগবে। এটা বাড়ির কাছে থামে না। কোন একটা বাহন স্টেশনে যেতে হয়। আমরা আশা করবো যেখানে যাত্রী বেশি হবে সেখানে রেল থামবে।

রেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উল্লেখ করে উপদেষ্টা বলেন, রেলের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হবে। সব খাতেই ভর্তুকি দিতে হচ্ছে। এটা কত দেওয়া যায়। আমাদের ব্যয় সাশ্রয়ী হতে হবে। আমাদের ব্যয় আশেপাশের দেশ থেকে অনেক বেশি। সবাইকে অনুরোধ জানাবো কিভাবে খরচ কমানো যায় তা করতে। এটা হলে সেবা দিতে সক্ষম হবো।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় দুই দেশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকাল ৬টায় খুলনা স্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে প্রথম ট্রেন, কমলাপুর পৌঁছায় সকাল সাড়ে ১০টার দিকে। ট্রেনটি ঢাকা থেকে রাত ৮টায় খুলনার উদ্দেশ্য ছেড়ে যাব, পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে ট্রেনটি।

রেল মন্ত্রণালয় জানিয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। সাপ্তাহিক সোমবার বন্ধ থাকবে।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার