হোম > জাতীয়

তেল সরবরাহে ঘাটতির সম্ভাবনা নেই, সচেতন হতে হবে

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ

আমার দেশ অনলাইন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, দেশে জ্বালানি তেল সরবরাহে ঘাটতির কোনো সম্ভাবনা নেই। শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল কিনবেন না। আতঙ্ক নয়, সচেতন হতে হবে।

জ্বালানি বিভাগ আরও জানায়, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুত করা অত্যন্ত বিপজ্জনক। তাই, অবৈধ জ্বালানি তেল মজুত করবেন না। নিজে সাবধান হওয়ার পাশাপাশি অন্যকেও সাবধান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে প্রতিটি জেলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুতকে না বলুন।

সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ায়নি জানিয়ে আরও বলা হয়, সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে আন্তর্জাতিক বাজার হতে প্রয়োজনীয় জ্বালানি তেল কিনছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুত করবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে দেশের সব পেট্রোল পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে।

ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ছাড়া জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।

এছাড়া জ্বালানি তেল মজুত প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বাড়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ

ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে মুসলিম নির্যাতন নিয়ে সেমিনার শুরু

রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ বোনাস

দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিতপ্রাণ ছিলেন খালেদা জিয়া

হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

অপরাধীদের রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করা না হলে বিপ্লব ব্যর্থ হবে: তাজুল ইসলাম

বাসা থেকে হেঁটে গুলশান কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ড নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে