হোম > জাতীয়

ওসমান হাদির সুস্থতা কামনায় আমার দেশ কার্যালয়ে দোয়া

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় আমার দেশ পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকার প্রধান কার্যালয়ে শনিবার জোহর নামাজের পর এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। এতে অংশ নেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, উপপ্রধান প্রতিবেদক বাছির জামাল। এ সময় আরো উপস্থিত ছিলেন অনলাইন ইনচার্জ রওশন প্রধানসহ কর্মকর্তারা।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জোহানেসবার্গ-কেপটাউনে বিমানের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ

বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান

পুলিশের ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেই নতুন মজুরি কাঠামো: শ্রমমন্ত্রী

আদানির একটি ইউনিট বন্ধ থাকছে ২৫ দিন, লোডশেডিং কি বাড়বে

সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি-অনিয়ম চলবে না: জামায়াত এমপি কামাল

ভুয়া পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি, ১৩ বছরের কারাদণ্ড

জুলাই জাদুঘরে ৫৯০ শহীদের স্মারক নিয়ে দেশের বৃহত্তম প্রদর্শনী

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার কত জানাল ইসি

সাদিক কায়েমসহ জুলাই যোদ্ধাদের পরিবারের নিরাপত্তা চাইলেন ৭৪ বিশিষ্ট নাগরিক