হোম > জাতীয়

ছাগলকাণ্ডের মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

ছাগলকাণ্ডের আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এবার এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও তাদের ছেলে-মেয়ের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

মামলাগুলোতে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ, মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা ও ছেলে তৌফিকুর রহমান অর্নবের বিরুদ্ধে ১২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনেছে সংস্থাটি।

৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলার তথ্য দিয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেছেন, তাদের সম্পদ বিবরণী জারির আদেশ হয়েছিল। পরে মতিউর ও তার পরিবারের সদস্যরা তা দাখিল করেন। সেগুলো যাচাই-বাছাই করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

এর মধ্যে প্রথম মামলায় লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এসব সম্পদ অর্জনে মতিউরের সহযোগিতার অভিযোগ করে তাকেও মামলায় আসামি করা হয়েছে।

দ্বিতীয় মামলায় ফারজানা রহমান ইপ্সিতার বিরুদ্ধে ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলেও দুদকের অভিযোগ। এ মামলায় মা-বাবা ও ভাই অর্ণবকেও আসামি করা হয়েছে।

আর তৃতীয় মামলায় মতিউরের ছেলে অর্ণবের বিরুদ্ধে ৪২ কোটি ২২ লাখ ৫৮ হাজার ২৭১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১৩ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। মামলাটিতে মতিউরকেও আসামি করা হয়েছে।

গত কোরবানির ঈদের সময় ‘ছাগলকাণ্ডে’ আলোচনায় আসেন একাদশ বিসিএসের (শুল্ক ও আবগারি) কর্মকর্তা মতিউর রহমান।

এমবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সচিবালয় স্থানান্তরে জটিলতার শঙ্কা

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশিদের বেতন কত

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রযুক্তির সংখ্যা নয়, নাগরিকসেবার মান দিয়ে ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে