হোম > জাতীয়

আমার দেশ-এর ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত আমার দেশ-এর ঈদ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠান শুরু হয়।

এ সময় অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, আমার দেশ-এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, কবি জাকির আবু জাফর, আমন্ত্রিত অতিথি, লেখক, সাংবাদিক, সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আমার দেশ-এর সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ এবং মাল্টিমিডিয়ার প্রধান তামান্না মিনহাজ।

প্রসঙ্গত, আমার দেশ-এর ঈদ সংখ্যা মঙ্গলবার থেকে বাজারে পাওয়া যাবে। জেলা ও উপজেলা পর্যায়ের এজেন্ট ও হকারদের কাছে অর্ডার করেও পাঠকরা ঈদ সংখ্যা সংগ্রহ করতে পারবেন। ৪০০ পৃষ্ঠার ঈদ সংখ্যার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আইনের ফাঁকফোকরে পার পেয়ে যাচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী